বছরের শুরুতেই ফের উত্তপ্ত মণিপুরে গুলিতে নিহত ৪, কারফিউ জারি
নতুন বছরের শুরুতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে দুর্বৃত্তদের গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।