ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মাইক্রোসফট অফিস, আহত ৭
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও অন্তত ৭ জন সামান্য আহত হয়েছেন।শুক্রবার সকালে লাইভ আপডেটে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা।