খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, গৃহকর্মী ফাতেমা বেগম ও লন্ডনে সফরে থাকা বিএনপি নেতা তাবিথ আউয়াল।
সূত্র আরও জানিয়েছে আগামী ৪ মের মধ্যে যদি কাতারের এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া যায় তাহলে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী নিয়মিত ফ্লাইটে করেই তিনি দেশে ফিরবেন।
এ বিষয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, মে মাসের প্রথম সপ্তাহেই খালেদা জিয়াকে দেশে নেওয়ার চেষ্টা চলছে। তার সঙ্গে পুত্রবধূ ড. জোবাইদা রহমানও থাকবেন।