হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলে স্থানীয় বাজারে নিজের পালিত সাপ দিয়ে খেলা দেখাচ্ছিলেন মইদুল ইসলাম। এ সময় একটি বিষাক্ত গোখরা সাপ তার হাতে কামড় দেয়। সাপের কামড়ে কিছুই হবে না উপস্থিত লোকজনকে জানিয়ে নিজেই নিজের চিকিৎসা শুরু করেন ওই সাপুড়ে। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।