আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক আজ দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে। আজ দিনের শুরুতেই খুলনা এবং বরিশালের মনোনয়ন নিয়ে আলোচনা হয় এবং এই মনোনয়ন গুলো চূড়ান্ত হয়।
খুলনা এবং বরিশাল মোট ৫৬ টি আসনের মধ্যে এবার আওয়ামী লীগের মনোনয়ন কারা পাবে তা চূড়ান্ত হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায়। রোববার যারা মনোনীত হয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। তবে খুলনা এবং বরিশাল অঞ্চলে একাধিক গুরুত্বপূর্ণ সংসদ সদস্য আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি বলে জানা গেছে। ৫৬ টি আসনের মধ্যে অন্তত ৮ জন বর্তমান সংসদ সদস্য মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে, যাদের মনোনয়ন এই আসনগুলোতে চূড়ান্ত হয়েছে মনোনয়ন বোর্ডের সভায় তাদের মধ্যে রয়েছেন:
সংসদীয় আসন
প্রার্থীর নাম
নির্বাচনী এলাকা
৭৩
ফরহাদ হোসেন
মেহেরপুর-১
৭৭
মাহবুবুউল আলম হানিফ
কুষ্টিয়া-৩
৮৫
শেখ আফিল উদ্দিন
যশোর-১
৯১
সাইফুজ্জামান শিখর
মাগুরা-১
৯৪
মাশরাফি বিন মর্তুজা
নড়াইল-২
৯৫
শেখ হেলাল উদ্দিন
বাগেরহাট-১
৯৬
শেখ তন্ময়
বাগেরহাট-২
৯৯
পঞ্চানন বিশ্বাস
খুলনা-১
১০০
শেখ সালাহউদ্দিন জুয়েল
খুলনা-২
১০৩
নারায়ণ চন্দ্র চন্দ
খুলনা-৫
১১২
আ স ম ফিরোজ
পটুয়াখালী-২
১১৫
তোফায়েল আহমেদ
ভোলা-১
১১৭
নুরুন্নবী চৌধুরী শাওন
ভোলা-৩
১১৮
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব
ভোলা-৪
১১৯
আবুল হাসনাত আবদুল্লাহ
বরিশাল-১
১২৬
আমির হোসেন আমু
ঝালকাঠি-২
১২৭
শ ম রেজাউল করিম
পিরোজপুর-১
এছাড়াও এই আসনে আরও কয়েকজনের নামও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। তবে এই আসনে বেশ কিছু চমক রয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র গুলো বাংলা ইনসাইডারকে জানিয়েছে।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, এই দুটি বিভাগের কয়েকটি আসনের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতির হাতে সরাসরি অর্পণ করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতি বিভিন্ন জরিপ এবং অন্যান্য বাস্তবতা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, খুলনা-৩ আসনে বর্তমান শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান একাধিক জরিপে পিছিয়ে রয়েছেন। তিনি আদৌ মনোনয়ন পাবেন কি না বা তার বদলে কাকে মনোনয়ন দেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার আওয়ামী লীগ সভাপতির কাছে অর্পণ করা হয়েছে। সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল আমিনের বার্ধক্য এবং এলাকায় তার জনপ্রিয়তা কমে গেছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়াও বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ আবার মনোনয়ন পাবেন কিনা এ ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এই সিদ্ধান্তের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতির কাছে অর্পণ করা হয়েছে।
বরিশাল-৫ আসনে জাহিদ ফারুক শামীমের স্থানে আওয়ামী লীগের একজন হেভিওয়েট নেতাকে দেওয়ার গুঞ্জন রয়েছে। এ বিষয়টি নিয়ে মনোনয়ন বোর্ডের সভায় কোন রকম আলোচনাই হয়নি।
চলতি বছরের হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ রাত থেকেই। রাজধানী ঢাকা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিজস্ব প্রতিনিধি: ফেসবুক এখন নাগরিকদের গোপনীয়তা, ব্যক্তিগত তথ্য ও মানসিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভুয়া প্রোফাইল, পরিচয় চুরি, সাইবার বুলিং, নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর পক্ষে প্রোপাগান্ডা, প্রতারণামূলক লিংক, এআই দিয়ে বানানো ডিপ ফেইক ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েই চলেছে।
বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। গ্রামীণ অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষিভিত্তিক শিল্পায়নের সম্ভাবনাময় এক গুরুত্বপূর্ণ ফল। দেশের প্রায় প্রতিটি জেলাতেই কাঁঠালের উৎপাদন হয়, তবে গাজীপুর, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল ও পার্বত্য অঞ্চলে অধিক কাঁঠাল উৎপাদন হয়। সহজলভ্যতা, স্বাদ ও বহুমাত্রিক ব্যবহারযোগ্যতার কারণে কাঁঠাল শুধু একটি ফল নয়, এটি হতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি।