সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মীর মিলন। তিনি একই এলাকার জাবু মীরের ছেলে।
জানা যায়, কুলিয়ারচর উপজেলার ছয়সূতী বাসস্ট্যান্ডে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জুসনে জুলুশ মিছিল নিয়ে আসার সময় মিছিলকারীদের কিছু লোক ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদে অবস্থানরত আলেম-ওলামা পরিষদের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে আলেম-ওলামা পরিষদের লোকজন মিছিলকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫-২০ জন আহত হন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।