• 09 Feb, 2026

নড়াইলে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার

নড়াইলে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার

নড়াইলে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা:)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিরাতুন্নবী (স:) উদযাপন পরিষদ নড়াইলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও সিরাতুন্নবী (সা:) উদযাপন পরিষদের আহবায়ক মুফতি মাওলানা ওয়াকিউজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদ লতীফ এবং সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রফেসর শাইখ ডক্টর মুহাম্মাদ আব্দুস সামাদ।

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন-অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। 

সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ প্রফেসর তোহুর আহমদ হেলালী।