মঙ্গলবার (১৬ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার
কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের "যুব সংঘের" আয়োজনে ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে ৩২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমে। উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান।
এস এম ওবায়দুল্লাহ'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামশেদ আহমেদ, লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. নিয়ামত মোল্যা, কোটাকোল ইউনিয়নবিএনপির সভাপতি মো. ঝিকরুল মোল্যা, সাধারণ সম্পাদক মো. বাবুল আহমেদ বাবু, নড়াইল জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান, কোটাকোল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিবসহ প্রমুখ।
খেলাটি অনুষ্ঠিত হয় সৌদি আরব প্রবাসী এস এম মিজানুর রহমান এর সৌজন্যে এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জার্মান প্রবাসী মো. মাজারুল ইসলাম বিপ্লব ও সৌদি আরব প্রবাসী মো. ইব্রাহিম খন্দকার।