• 09 Feb, 2026

লোহাগড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বসতঘর-সাইকেল প্রদান

লোহাগড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বসতঘর-সাইকেল প্রদান

নড়াইলের লোহাগড়ায় ৪৫ জন শিক্ষার্থীসহ ৮০ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বসতঘর, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শিরিনা খাতুনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচজনের মধ্যে ৫টি বসতঘর, শিক্ষার্থীদের ১০টি বাইসাইকেল এবং প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যায়নরত ৪৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ২০ জন জেলের মধ্যে ৪০টি ছাগল এবং ছাগল রাখার ঘর ও খাবার বিতরণ করা হয়েছে।