বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। মতবিনিময় শেষে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত জনগণের ম্যান্ডেট ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে নতুন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের হাতে সবচেয়ে নির্যাতিত হওয়া সত্ত্বেও যদি বর্তমান সরকার বিচার ছাড়া তাদের পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্র-জনতা বা ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।