এবার সেই পথে হাঁটলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তবে মেয়ে দুয়ার মুখ দেখালেন শুধুই পাপারাজ্জিদের কাছে। সঙ্গে তাদের অনুরোধ করেন, মেয়ের ছবি যেন না তোলেন তারা!
সাধারণত বিমান বন্দরে পা রাখলেই তারকাদেরকে ক্যামেরা-লেন্সে শিকার করেন পাপারাজ্জিরা। তারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন সবই খবর থাকে ছবি শিকারিদের কাছে। সোশ্যাল মিডিয়ার হাত ধরে অনুরাগীদের কাছে পৌঁছাতে এই ছবি শিকারিদের গুরুত্ব কিন্তু হেলাফেলা করেন না তারকারা। আর তাই তো, মুম্বাইয়ের জনপ্রিয় পাপারাজ্জিদেরকে নিজের বাড়িতে ডেকে দুয়ার সঙ্গে আলাপ করালেন রণবীর ও দীপিকা।
পাপারাজ্জিরা জানিয়েছেন, দীপিকার মেয়ে একেবারেই ছোট্ট দীপিকা। মায়ের মতোই তার মুখের গড়ন। এমনকি, চোখ দুটিও একেবারে দীপিকার মতো।