রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেখানে ঝিনাইদহ-১ আসন থেকে আব্দুল হাই-এর নাম ঘোষণা করা হয়।
সেসময় তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তবে আগে কখনো সরাসরি রাজনীতির মাঠে কাজ করা হয়নি। শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি, আমি নমিনেশন পাব না। আমি এটি ডির্জাভ করি না। সিনিয়র অনেকেই আছেন ভালো কাজ করে আমার চেয়ে এগিয়ে। তবে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণদের নিয়ে কাজ করতে চান। সে কারণেই নির্বাচনে আগ্রহী হয়েছি।’
শুধু সিমলাই নন আলোচনায় থেকেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসন থেকে নৌকার মাঝি হচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।