পবিসের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা গত ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৬০টি সমিতির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে পল্লী বিদ্যুতের আওতাধীন ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েন।
এর ফলে যেকোন সময় দেশের বিপুল সংখ্যক বিদ্যুৎ-ভোক্তা এর থেকেও চরম বিপর্যস্ত অবস্থার শিকার হতে পারেন বলে জনমনে আশংকা দেখা দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় উক্ত বিরোধ নিস্পত্তির লক্ষ্যে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) একটি নাগরিক কমিটি গঠন করেছে। নাগরিক কমিটি এই সংকটের কারণ চিহ্নিত করে তা সমাধানের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করবে।
কমিটিতে ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শামসুল আলমকে আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব:) অধ্যাপক বদরুল ইমাম, অধ্যাপক (অব:) অধ্যাপক এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ও ক্যাবের আইন উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকে সদস্য করা হয়েছে।
এই কমিটি ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এবং কারণ চিহ্নিত করে বিরোধ নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট সুপারিশ প্রকাশ করবে।