আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: জামায়াত আমির
দেশের আর্থিক নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থে যে কোনো আন্দোলনে তার দল পাশে থাকবে।
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা ও নগর বিএনপির যৌথ উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি শেষে চৌরাস্তা দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জুলফিকার আলী মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু, মহিলা দলের নেত্রী মধুমিতা ও মাজেদা খানম টুকটুকি। সমাবেশ সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।
কঠোর হুঁশিয়ারি দেন মনিরুল ইসলামপ্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন,
👉 “ফেব্রুয়ারির ১২ তারিখের পরে নির্বাচন নিয়ে যদি সরকার তালবাহানা করে, তবে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। দেশের প্রতিটি জনপদে আন্দোলনের আগুন জ্বলবে।”
তিনি আরও বলেন,
👉 “বাংলাদেশের ভূখণ্ড, পতাকা ও সংবিধান ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। অথচ জামায়াত তখনও স্বাধীনতাকে অস্বীকার করেছিল এবং বারবার ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজও তারা ভিন্ন নামে আবির্ভূত হয়ে একই ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই— ১২ ফেব্রুয়ারির পর নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
👉 “১৯৮৬ সালে ক্ষমতার লোভে জামায়াত শেখ হাসিনার সঙ্গে আঁতাত করেছিল। ১৯৯৬ সালে অসহযোগ আন্দোলনের নামে আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা করে মাত্র তিনটি আসন পেয়েছিল। আর আজ যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, তবে বাংলার মাটিতে তাদের একটি আসনও থাকবে না।”
সমাবেশ শেষে একটি বিশাল ও বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে জেলা, উপজেলা ও নগর বিএনপিসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
উপস্থিতি ও উদ্দীপনায় নড়াইল শহর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে রূপ নেয়।
দেশের আর্থিক নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থে যে কোনো আন্দোলনে তার দল পাশে থাকবে।
নড়াইলকণ্ঠ ডেস্ক: নড়াইলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সৌরবিদ্যুচ্চালিত সেচ পাম্প। প্রতিদিন প্রায় ১২ লাখ লিটার পানি উত্তোলনের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক প্রান্তিক কৃষক স্বল্প খরচে বোরো ধান, ভুট্টা, তিল, পাট ও বিভিন্ন সবজি চাষ করছেন। এতে একদিকে সেচ ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে, অন্যদিকে ডিজেল ও বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার একটি সফল মডেল তৈরি হয়েছে।