আদালত সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নাশকতার সম্ভাবনায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে নড়াইলের সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানায় পৃথক পৃথক মামলা দায়ের হয়।এ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে লোহাগাড়া থানার ৫ জন, কালিয়া থানার ২৩ জন ও নড়াগাতি থানার ১৮ জনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৬ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
৪৬ জনের মধ্যে উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন- কালিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সর্দার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির আহ্বায়ক সেলিম শেখ, কালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স ম রাকিবুজ্জামান পাপ্পু, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম টিপু সুলতান, লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব বাটুল মোল্লাসহ প্রমুখ।