ঈদ উপলক্ষ্যে ৯ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু
আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৯ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।