রমজান-হজ কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে জানাল ধর্ম মন্ত্রণালয়
রমজান ও হজ কার্যক্রমের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (৬ মার্চ) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।