তুরাগ তীরে মুসল্লিদের ঢল, দেড়টায় বৃহত্তম জুমার নামাজ
লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে চলছে বয়ান। বেলা দেড়টায় বড় জামাতে অনুষ্ঠিত হবে জুমার নামাজ।