এরই অংশ হিসেবে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে গতকাল থেকে ৭৪ জন অঙ্হীভূত আনসার মোতায়েন করা হয়েছে। আগামী ১২ জুন মোট ১৫ দিন যাত্রীসেবা, স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করবে।
জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায়, ঈদ-উল-আযহা উপলক্ষে সারাদেশের ৪৫টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে মোট ৫২৫ জন আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
এই পদক্ষেপের মাধ্যমে ট্রেন ভ্রমণে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার লক্ষ্যে বাহিনী অঙ্গীকারাবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো সংকটে যাত্রীদের পাশে থাকতে প্রস্তুত থাকবে বাহিনীর সদস্যরা। জননিরাপত্তা রক্ষায় সকল যাত্রীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।