• 09 Feb, 2026

নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সেলিম, সেক্রেটারি মিলন

নড়াইল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সেলিম, সেক্রেটারি মিলন

নড়াইল জেলা গণঅধিকার পরিষদের ইমাম হোসেন সেলিমকে সভাপতি ও মাহবুব হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

নড়াইল জেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার  (০২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ বছরের জন্য নড়াইল জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে ইমাম হোসেন সেলিমকে সভাপতি ও মাহবুব হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. টিপু শেখ। এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যসহ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন অনেকেই।