বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউছুল আজম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা।
এ সময় জেলা, উপজেলা, পৌর যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে নড়াইল জেলা যুবলীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নড়াইল জেলা যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।