• 09 Feb, 2026

নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

নড়াইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অনুমোদন করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

নড়াইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অনুমোদন করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

বৃহস্পতিবার যুবলীগের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার আওয়ামী যুবলীগের সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে অ্যাডভোকেট গাউছুল আজমকে (ভিপি মাসুম) সভাপতি, জাহাঙ্গীর হোসেন (ভিপি ইকবাল)-সহ-সভাপতি, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলামকে সহ-সভাপতি, খোকন সাহাকে সাধারণ সম্পাদক এবং তোফায়েল মাহমুদ তুফানকে সাংগঠনিক সম্পাদক করে নড়াইল জেলা যুবলীগের আংশিক কমিটি  ঘোষণা করেছেন।