মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় শহরের জোড়া পাম্পের পালকি কমিউনিটি সেন্টারে যুবলীগের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে দুপুর ১২টায় পায়রা ও বেলুন উড়িয়ে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা মঞ্চে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি।
জেলা যুবলীগের আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রস্তাবনা ও সমর্থনের মাধ্যমে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়। পরবর্তীতে যাচাই বাছাই করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।