নড়াইল পৌর মেয়র আনজুমান আরার গাড়ি দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার সুজন সরদার স্পটেই মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়ানিল্লাহ রাজিউন)। মেয়রসহ আহত হয়েছেন ৩জন। এ দুর্ঘটনায় মেয়র গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে পরে যশোর হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, হিসাবরক্ষক জামান এবং মিসকাত লিটু।