• 09 Feb, 2026

জেলার খবর

সেনাবাহিনীর অভিযানে যশোর-নড়াইল হাইওয়েতে চাঁদাবাজ চক্রের ৯ সদস্য আটক

সেনাবাহিনীর অভিযানে যশোর-নড়াইল হাইওয়েতে চাঁদাবাজ চক্রের ৯ সদস্য আটক

নড়াইল সদরের আর্মি ক্যাম্পের গোপন তথ্যভিত্তিক অভিযানে যশোর-নড়াইল মহাসড়কে চাঁদাবাজি করার সময় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করে নড়াইল সদর থানায় সোপর্দ করা হয়।

কালিয়ায় সেনা অভিযানে ওয়ান শুটারগানসহ আটক ৩, উদ্ধার বিপুল দেশীয় অস্ত্র

নড়াইলকণ্ঠ ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় সেনাবাহিনীর হঠাৎ অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্রের বিশাল ভাণ্ডার। অভিযানকালে ওয়ান শুটারগানসহ তিনজনকে আটক করা হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Read More

নার্সদের ন্যায্যতার লড়াই, নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ!

চার বছরের কঠোর পড়াশোনা, অথচ নেই সমমর্যাদার স্বীকৃতি। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত নার্সিং শিক্ষার্থীরা অবশেষে নামলেন রাজপথে। ‘ডিপ্লোমা মানেই ডিগ্রি হোক’—এই দাবিতে নড়াইলে অনুষ্ঠিত হলো বিক্ষোভ ও মানববন্ধন।

Read More

পণ্যের মোড়কে মূল্য না থাকায় “মায়ের দোয়া” বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নড়াইলকণ্ঠ : নড়াইলের কালিয়ায় “মায়ের দোয়া” বেকারির পণ্যে মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫ হাজার টাকা জরিমানা করেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Read More

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি - স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ

খুলনা প্রতিনিধি: খুলনা প্রেসক্লাবে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবিতে  প্রতি উপজেলায় ১ টি দাখিল, ১ টি ফাযিল/কামিল ও ১ টি মহিলা মাদরাসা সরকারিকরণ এবং ৩ টি সরকারি আলীয়া মাদরাসার দুরাবস্থা দ্রুত নিরসনের দাবিতে মাওলানা খলিলুর রহমান এর সভাপতিত্বে হাফিজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় খুলনা প্রেসক্লাবে ৩মে (শনিবার) সকালে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Read More

দুই দেশের নাগরিকদের ফেরত দিলো বিজিবি-বিএসএফ

দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে গ্রামবাসীদের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Read More

লোহাগড়ায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় পুলিশের অভিযানে বড় সাফল্য – মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার দুই পাচারকারী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মাদকবিরোধী চলমান অভিযানে এটি স্থানীয় প্রশাসনের জন্য একটি তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

Read More

“তিন দশকের অপেক্ষা: পাটেশ্বরী খালের পাড়ের মানুষের এক টুকরো সেতুর স্বপ্ন”

কালিয়া উপজেলার পাটেশ্বরী খাল পাড়ের মানুষের জন্য একটি নিরাপদ সেতু এখনো স্বপ্নের মতো। প্রায় তিন দশক ধরে কাঠের তৈরি একটি ঝুঁকিপূর্ণ সাঁকোর উপর ভরসা করেই চলছে তাদের জীবনযাত্রা। কৃষিকাজ, বাজার সদাই, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত—সবকিছুর জন্যই নির্ভর করতে হচ্ছে এই নড়বড়ে সাঁকো আর নৌকাপারাপারের উপর। উন্নয়নের ছোঁয়া পৌঁছালেও অবহেলিত থেকে গেছে এই জনপদের মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা—একটি টেকসই সেতু।

Read More

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভা, মৌলিক পরিবর্তনের ডাক!

"নড়াইলে পরিবর্তনের নতুন বার্তা! জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভায় গর্জে উঠলেন নেতারা — গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার!"

Read More

“উচ্ছেদের হুমকিতে জীবন-জীবিকা: নড়াইল হকার্স মার্কেট ব্যবসায়িদের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন”

নড়াইলের রুপগঞ্জ বাজারে অবস্থিত হকার্স মার্কেট দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নিম্ন আয়ের মানুষের জীবিকা নির্বাহের অন্যতম কেন্দ্র। কিন্তু এক কুচক্রী মহলের অপতৎপরতায় এই মার্কেটের ব্যবসায়িরা এখন উচ্ছেদের আশঙ্কায় ভুগছেন। নিজেদের অধিকারের দাবিতে পথে নেমেছেন তারা, জানিয়েছেন হৃদয়বিদারক বাস্তবতার কথা।

Read More

“নড়াইলে বেকারিতে নিষিদ্ধ কেমিক্যাল, জরিমানা ৫ হাজার টাকা”

নড়াইল শহরে বেকারিতে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে খাদ্য প্রস্তুতের অভিযোগে জরিমানা গুনতে হলো একটি প্রতিষ্ঠানকে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ‘আল আমিন বেকারি’কে।

Read More

নড়াইলে অপপ্রচারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে নড়াইলে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর নড়াইল জেলা শাখা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

Read More