• 17 Apr, 2026

জেলার খবর

“প্লাস্টিক দূষণ বন্ধে ঐক্যবদ্ধ প্রয়াস—নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত”

“প্লাস্টিক দূষণ বন্ধে ঐক্যবদ্ধ প্রয়াস—নড়াইলে বিশ্ব পরিবেশ দিবস পালিত”

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

নড়াইলে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে ও ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম ও সংশ্লিষ্ট পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Read More

স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থার সম্পৃক্ততা জরুরি—নড়াইলে আলোচনা সভা

বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৫ উপলক্ষে "স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থাসমূহকে সম্পৃক্তকরণ জরুরি" প্রতিপাদ্যে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও বেসরকারি সংস্থার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

Read More

যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে চরাঞ্চল ও ফসলি জমি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত চার দিন ধরে লাগাতার বাড়ছে। এতে জেলার তীরবর্তী বিভিন্ন এলাকায় প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে এ সময়ে যমুনার পানি ৩৬ সেন্টিমিটার এবং শহর রক্ষা হার্ড পয়েন্টে ৩৫ সেন্টিমিটার বেড়েছে।

Read More

রায়পুরে বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী ইব্রাহীম খানের ১৩ দফা ইশতেহার ঘোষণা।

নাহিদুর রহমান দুলাল : লক্ষ্মীপুরের রায়পুর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ইব্রাহীম খান তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

Read More

ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র মোকাবেলা ও অর্থনৈতিক জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে নাগরিক সভা

বাংলাদেশের কৌশলগত অঞ্চল চিকেন নেক ভারতের দখলে যাওয়ার সম্ভাবনা যা চট্টগ্রাম অঞ্চলের জন্য অশনিসংকেত এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলায় ও জাতীয় স্বার্থ রক্ষায় দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যের আহ্বান জানিয়ে "চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভূ-রাজনৈতিক ষড়যন্ত্র ও ইকোনোমিক্যাল জোনে ভারতের জন্য বরাদ্দকৃত ভূমি বাতিলের দাবিতে" চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বুধবার

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির স্থানীয় দুই নেতার বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। হামলা হয়েছে একাধিক বাড়িঘর ও দোকানপাটে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Read More

জামালপুরে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: জামালপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত সাপ্তাহিক মুক্তকাল কার্যালয়ে দিনব্যাপী সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক মুক্তকাল এর আয়োজনে ও ব্যবস্থাপনায় শুক্রবার (১৪ জুন) সকাল ৯ টায় দিনব্যাপী এই কর্মশালা শুরু হয়।

Read More

সড়ক দুর্ঘটনায় নড়াইলে স্বামী ও স্ত্রী নিহত!

নড়াইলকণ্ঠ: নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক যাত্রী স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Read More

নড়াইলে উদ্ধার অস্ত্র নিয়ে তোলপাড়

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে কলেজছাত্র সোহান মোল্যার (২৬) বাড়ি থেকে একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।

Read More

দৌলতদিয়ায় ডুবোচরে লঞ্চের ধাক্কা, তিন যাত্রীকে উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় ল‌ঞ্চে‌র তিনজন যাত্রী নদীতে পড়ে যায়। প‌রে স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস তা‌দের উদ্ধার ক‌রে পা‌ড়ে নি‌য়ে আসে। শুক্রবার (৬ জুন) সকা‌ল সাড়ে ৮টার দিকে পদ্মা নদীর দৌলত‌দিয়া ৬ নম্বর ফে‌রি ঘা‌টের অদূরে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ডে এ ঘটনা ঘ‌টে।

Read More