নওগাঁয় ১ টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি, তবুও ক্রেতা নেই
উত্তরের শস্যভান্ডার খ্যাত জেলা নওগাঁ। মৌসুমের প্রায় সকল শাক-সবজি চাষ হয় এই জেলায়। চলতি শীত মৌসুমে জেলার ফুলকপির বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরা। মাত্র ১-৪ টাকা পিস দরে ফুলকপি বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবুও অনেক ক্ষেত্রেই ক্রেতা নেই। ফলে চরম দুশ্চিন্তায় সময় পার করছেন জেলার ফুলকপি চাষিরা।