বাড়ি গিয়ে প্রতিদ্বন্দ্বীকে মিষ্টি খাওয়ালেন বিজয়ী চেয়ারম্যান
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইমতিয়াজ আরাফাত বিপুল ভোটে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু।