পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই এফএম হাসিবুর রহমান ও এএসআই আকিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর থানা এলাকার মিয়াবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,আসামি জাকারিয়া গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন যাবত ভারতে পলাতক ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।