• 09 Feb, 2026

জেলার খবর

লোহাগড়ায় পানির মটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

লোহাগড়ায় পানির মটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলে আলিপ হত্যার রহস্য উদঘাটন: দুই ঘাতক গ্রেফতার

“নিখোঁজের মাত্র দুই দিন পরই উদঘাটন হলো নড়াইলের কিশোর ইজিভ্যান চালক আলিপ হত্যার রহস্য। পুলিশের এক ঘণ্টার টানা অভিযানে গ্রেফতার হয়েছে দুই ঘাতক-যারা ঘুমের ওষুধ মিশিয়ে নির্মমভাবে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে লাশ। ব্যাটারি বিক্রি করে পালানোর সময় ধরা পড়ে তারা।”

Read More

নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবসের র‌্যালি ও আলোচনা

নড়াইলকণ্ঠ ॥ “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা-তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযতেœ তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।

Read More

রাঙ্গামাটিতে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ৩ (তিন) দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

Read More

খুলনা সেনহাটি নীতি কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের পৈতৃক ভিটা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষক ও ঢাকা নেভী অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক চিত্রশিল্পী দীপংকর বৈরাগী শারদীয় দুর্গাপূজার ছুটিতে খুলনায় এসে খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করেন।

Read More

নড়াইলে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নড়াইলকণ্ঠ: নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য শিউলি বেগমকে (৫৫) মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে তাকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা গেছে।

Read More

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা জানেন পূজা বিঘ্ন করতে পাহাড়ে এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। তবে এই ষড়যন্ত্র কার্যকর হয় নাই। একজনকে ধরা হয়েছিল, তিনি কিন্তু ওই কাজের সঙ্গে জড়িত ছিলেন না। ওনাদের উদ্দেশ্য সফল হতে পারে নাই। লক্ষীপূজা আরও ভালোভাবে হবে।

Read More

পাঁচগ্রাম ইউনিয়ন: সম্ভাবনা সংকট ও নাগরিক দাবি-এক দশকের বেশি সময় পেরিয়েও অবকাঠামো ও সেবাবঞ্চিত ইউনিয়নের মানুষ

পাঁচগ্রাম ইউনিয়ন গঠনের আগে এ এলাকার পাঁচটি গ্রাম ছিল পেড়লী ইউনিয়নের অন্তর্ভুক্ত। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে স্থানীয় জনগণ আলাদা একটি ইউনিয়ন গঠনের দাবি জানায়। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই ২০১২ সালের ৫ই মে সরকারিভাবে পাঁচগ্রাম ইউনিয়নের স্বীকৃতি মেলে।

Read More

শিমুলের বিদেশযাত্রা এখন দুঃস্বপ্ন, সৌদিতে পালিয়ে জীবন বাঁচাচ্ছেন, নড়াইলে দুশ্চিন্তায় পরিবার!

নড়াইলকণ্ঠ: ভিনদেশে গিয়ে ভালো চাকরি করে পরিবারে স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল শিমুল শেখের। কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে চরম দুঃস্বপ্নে। সৌদি আরবে কাজের নামে প্রতারণার শিকার হয়ে বর্তমানে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তার এই দুর্দশায় শোকাকুল ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে নড়াইল সদর উপজেলার বিছালী গ্রামের তার পরিবার।

Read More

নড়াইলে আকবর ফকির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন : মূল আসামি গ্রেফতার

নড়াইলকণ্ঠ: নড়াইল সদর উপজেলার বুড়িখালী এলাকায় আকবর ফকির (৬০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে হত্যাকাণ্ডের মূল আসামি বাবু সরদার (৫৯) কে গ্রেফতার করা হয়েছে।

Read More

নিটার শিক্ষার্থীদের হাত ধরে দেশীয় উদ্ভাবন: স্মার্ট স্ন্যাকস ভেন্ডিং মেশিন

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলাদেশে প্রযুক্তি উদ্ভাবনের ধারায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) -এর শিক্ষার্থীদের স্টার্টআপ প্রতিষ্ঠান CLKBX সফলভাবে তৈরি করেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিনির্ভর স্মার্ট স্ন্যাকস ভেন্ডিং মেশিন।

Read More