নিজস্ব প্রতিবেদক : নড়াইলের রূপগঞ্জ মুরগী বাজারে চলছে ‘বাটুল মজুমদার সিন্ডিকেটের’ একচ্ছত্র আধিপত্য। ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীদের অভিযোগ—ওজনে কারসাজি, দামে অতিরিক্ত মুনাফা, অসুস্থ মুরগী বিক্রি এবং দোকান দখলের মাধ্যমে পুরো বাজারকেই জিম্মি করে রেখেছেন বাটুল ও তার সহযোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ের ফুটপাতের ব্যবসায়ী বাটুল মজুমদার বর্তমানে কয়েক কোটি টাকার মালিক। আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে তিনি রূপগঞ্জ মুরগী বাজারের ১১টি দোকানের মধ্যে ৯টি নিজের দখলে নিয়েছেন বলে অভিযোগ।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সরেজমিনে গেলে দেখা যায়, বহিরাগত সন্ত্রাসীদের সহযোগিতায় প্রান্তিক ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, বাকিতে টাকা পাওনার মিথ্যা অজুহাতে সন্ত্রাসী বাহিনী দিয়ে দোকান উচ্ছেদ করে নিয়েছেন বাটুল।
ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল, রাকিব, ইয়াসিন, মশিয়ার ও হানিফ মোল্লা জানান—২০ বছর আগে জেলা প্রশাসনের মৌখিক বরাদ্দে তাঁরা বাজারে ব্যবসা শুরু করেছিলেন। এখন বাটুলের আধিপত্যে তাঁরা বেকার হওয়ার মুখে।
মুরগি ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, “বাটুল মজুমদার প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। যে কোনো সময় আমাকে উচ্ছেদ করতে পারে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
অন্য ব্যবসায়ীরা জানান, বাজারের মুরগির দামে সবসময়ই বাটুলের কারণে ২০ টাকা পর্যন্ত পার্থক্য থাকে। তিনি রোগা ও অসুস্থ মুরগি সরবরাহ করে মুনাফা বাড়ান, আর দেনার ফাঁদে ফেলে পুরনো ব্যবসায়ীদের দোকান দখল করেন।
এভাবে বাজারে ভয়ভীতি, দখল ও কারসাজির মাধ্যমে গড়ে উঠেছে এক প্রভাবশালী সিন্ডিকেট। বাটুলের বিরুদ্ধে অভিযোগ—ওজনে কম দেওয়া, দাম বাড়ানো এবং প্রশাসনের নজর এড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করা। ইতোমধ্যেই শহরের বিভিন্ন স্থানে তিনি গড়েছেন বাড়ি ও জমির মালিকানা।
অভিযোগের বিষয়ে বাটুল মজুমদার বলেন, “আমি কাউকে জোর করে উচ্ছেদ করিনি। তারা নিজেরাই দোকান বিক্রি করেছে, আমি কিনেছি।”
রূপগঞ্জ কাঁচাবাজার সমিতির সভাপতি আকরাম হোসেন জানান, “বাজারে ওজনে কারচুপি ও রোগা-মরা মুরগি বিক্রির অভিযোগের বিষয়ে আমরা একাধিকবার শালিশ করেছি।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিং করি। যদি কারো বিরুদ্ধে ওজনে কারচুপি বা দামের অনিয়ম প্রমাণিত হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
- 17 Apr, 2026
নড়াইলের রূপগঞ্জ মুরগী বাজার এখন এক ব্যক্তির সিন্ডিকেট নিয়ন্ত্রণে — এমন অভিযোগে ক্ষোভে ফুঁসছে প্রান্তিক মুরগী ব্যবসায়ীরা। ওজনে কম, দামে বেশি এবং জোর করে দোকান দখল—সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন স্থানীয় প্রভাবশালী মুরগী ব্যবসায়ী বাটুল মজুমদার। অভিযোগ উঠেছে, প্রশাসনের নাকের ডগায় তিনি গড়ে তুলেছেন একক আধিপত্য আর ভয়ভীতি নির্ভর ব্যবসা সাম্রাজ্য।
Related posts
সূর্যের শক্তিতে নড়াইলে কৃষি বিপ্লব: প্রতিদিন ১২ লাখ লিটার পানি তুলছে সোলার পাম্প, অর্ধেকে নেমেছে সেচ খরচ
নড়াইলকণ্ঠ ডেস্ক: নড়াইলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সৌরবিদ্যুচ্চালিত সেচ পাম্প। প্রতিদিন প্রায় ১২ লাখ লিটার পানি উত্তোলনের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক প্রান্তিক কৃষক স্বল্প খরচে বোরো ধান, ভুট্টা, তিল, পাট ও বিভিন্ন সবজি চাষ করছেন। এতে একদিকে সেচ ব্যয় প্রায় অর্ধেকে নেমে এসেছে, অন্যদিকে ডিজেল ও বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার একটি সফল মডেল তৈরি হয়েছে।
সুনামগঞ্জে ব্যক্তি মালিকানাধীন হাসপাতালের ফিতা কাটলেন জেলা স্বাস্থ্য প্রধান: জনমনে আস্থার সংকট ও বৈষম্যের আশঙ্কা
আব্দুস সালাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় মা ও শিশু হাসপাতাল নামক একটি বেসরকারি ক্লিনিকের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় তার পেশাগত নিরপেক্ষতা ও নৈতিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
Follow us
Categories
- জাতীয় (2728)
- জেলার খবর (1595)
- রাজনীতি (1136)
- আন্তর্জাতিক (1114)
- খেলাধুলা (739)