খেলা দেখানোর সময় সাপের কামড়ে প্রাণ গেল সাপুড়ের
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখানোর সময় সাপের কামড়ে মইদুল ইসলাম (৩৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মইদুল ইসলাম নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।