• 10 Feb, 2026

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের বিদায়-বরণ অনুষ্ঠান

নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় ও বরণ অনুষ্ঠান নড়াইল সদর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এ বিদায়-বরণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।  

02-16.jpgএ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন খান নিলু, নবনির্বাচিত চেয়ারম্যান মো: আজিজুর রহমান ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরির্কপনা কর্মকর্তা ডা: সুব্রত নাগ, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ প্রমুখ।    

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান মো: আজিজুর রহমান ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা রোজীকে ফুল দিয়ে বরণ করে নেন।

পরে বিদায়ী চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন খান নিলু, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরাকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচছা দিয়ে বিদায় জানানো হয়। এ সময় বিদায়ী ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তোফান উপস্থিত ছিলেন না।  

অনুষ্ঠানে নড়াইল সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।