জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার, প্রতিবন্ধী কার্ড, শ্রবণযন্ত্র,ঘরের চাবি ও স্বল্পসুদে লোনের চেক বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ ও সমাজসেবা অফিসার মো: সুজা উদ্দিন।