উদ্বোধনী আয়োজনে শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়ানা সুকাইনা ও জেলা পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান।
এ ছাড়া জেলা আওয়ামী লীগও যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন করেছে। সকালে পুরনো বাস টার্মিনালে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন, দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচিন চক্রবর্তী, পৌর মেয়র আঞ্জুমান আরা, প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।