সকালে জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে
করণীয় বিষয়ক মহড়া ও আলোচনাসভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টটর মোঃ আসিফ উদ্দিন, নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি উপ-পরিচালক মোঃ মাহাবুব রহমান প্রমূখ।