মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত পারুল বেগম লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান কচির স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পারুল বেগম গোসল শেষে ভেজা কাপড় পাল্টানোর জন্য বাড়ির ভেতরে আসেন। এ সময় তিনি অসতর্কবশত: বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।