সোমবার (১৯ আগস্ট) বেলা ১১ টার দিকে আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে শেষ হয়। জেলার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্য পরিবার বর্গের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।
পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় তৌহিদুল ইসলাম, বিল্লাল নূর, মো. নাজমুল, জিয়াউর রহমান ও তসিবুল আলমসহ প্রায় অর্ধশতাধিক চাকরিচ্যুত বিডিআর ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।