নড়াইলে জেলা হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলশান আরা, সাধারণ সম্পাদক ইসমত আরাসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।