তাড়াইলে জামায়াতের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গুরুতর আহত, হাসপাতালে ভর্তি
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিএনপির একটি মিছিলে জামায়াত নেতা-কর্মীদের হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।