জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহা: মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ, নড়াইল পৌরসভা, জেলা আইনজীবী সমিতি, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, বে-সরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এর আগে শিল্পকলা একাডেমি চত্বরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নাহিদুর রহমান দুলাল, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তার ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
নড়াইলকণ্ঠ ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কারও সঙ্গে বেইনসাফি করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এদেশে সম্পদের অভাব নেই, সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। সমাজের মাথা পঁচে আছে। রাজনৈতিক নেতৃত্বে সদিচ্ছা এবং সততার অভাব আছে।’