বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, শরীফ বাদশা মিয়া, এসএম মাসুম হিসাম ও শেখ মতিয়ার রহমান।
বক্তারা অভিযোগ করেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের উপেক্ষা করে বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কয়েকজনকে দিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে, যা মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করছে।
তারা আরও বলেন, বর্তমান কমিটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ একটি নতুন কমিটি গঠনের আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে নড়াইল জেলার মুক্তিযোদ্ধারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।