শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মরণে ঢাকা জেলা পুলিশে জিয়া ভলিবল টুর্নামেন্টের সমাপ্তি
নিজস্ব প্রতিবেদক,ঢাকা : ঢাকা জেলা পুলিশ ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মরণে আয়োজিত সপ্তাহব্যাপী ‘জিয়া ভলিবল টুর্নামেন্ট’ শেষ হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে ঢাকা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের পর্দা নামে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কৃঞ্চপদ দাশ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নু সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।