প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী আশরাফ আলী লোহাগড়া থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন।বসুপটি এলাকায় পৌছালে পিছন দিকে থেকে আসা একটি ট্রাংকলরী মোটরসাইকেলটিকে ধাক্কা মারে।মোটরসাইকেল চালক রাস্তার ওপর ছিঁটকে পড়লে ট্রাংকলরী তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পুলিশ পরির্দশক হামিদ উদ্দিন আহমেদ বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়েছে। ট্রাকটি আটকানো হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’