• 09 Feb, 2026

নড়াইলে তারুণ্যের উৎসব মেলার উদ্বোধন করেলেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার

নড়াইলে তারুণ্যের উৎসব  মেলার উদ্বোধন  করেলেন বিভাগীয় কমিশনার  ফিরোজ সরকার

স্টাফ রিপোর্টার: 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে ২০দিনব্যাপী তারুণ্য উৎসব ও যুব সমাবেশ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ তারুণ্যের উৎসবের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব ) ফিরোজ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব সমাবেশে আলোচনা সভায় নড়াইলের জেলা প্রশাসক শারমির আক্তার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব ) ফিরোজ সরকার।  

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সৈয়দ শাফায়ত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নড়াইল জেলা আমীর আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

অনুষ্ঠান উদ্বোধন শেষে তারুণ্যের উৎসব ও যুব সমাবেশকে কেন্দ্র মেলার স্টল গুলো ঘুরে দেখেন বিভাগীয় কমিশনারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। তারুণ্যে উৎসবের এ মেলায় প্রায় ৭০ স্টোল রয়েছে।  

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃআব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ যুবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হুসাইন, সহকারি কমিশনার সঞ্জয় ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, জেলা প্রার্থমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, টিটিসির অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকি, জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামাননড়াইল প্রেসক্লাবের নব গঠিত আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাংবাদিক এ্যাডভোকেট তারিকুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাফায়েতুল হক তমালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।