নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (৩০), একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪০) ও একই গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাসেলের বৃদ্ধা দাদির লাশ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিল। তারা কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং একজন আহত হন। স্থানীয়রা আহত কুইন শেখকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।