নড়াইলকণ্ঠ : “পূর্বে প্রকাশিত জুলাই যোদ্ধাদের তালিকা সংশোধন করে এবং ভূয়া জুলাই যোদ্ধাদের নাম অপসারণ করে যাচাই-বাছাই পূর্বক প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকা পুন:প্রকাশের দাবীতে নড়াইলের সের্ব স্তরের জনগণের আয়োজনে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ”
“নড়াইলের সর্বস্তরের জনগণের ব্যানারে রোববার (২৬ অক্টোবর) দুপুরের দিকে নড়াইল আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।”
মানববন্ধনে নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক এবং সদ্য জেলা বণিক সমিতির খন্দকার ফসিয়ার রহমানসহ স্বৈরাচার সরকার পতন আন্দোলনে সরাসরি যারা নড়াইলের বিভিন্ন স্থানে যোগ দিয়েছিলেন সেই সকল যোদ্ধারা এবং বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।”
“বক্তব্যে বক্তারা বলেন, দ্রুত ভূয়া জুলাই যোদ্ধাদের নাম অপসারণ করে প্রকৃত যারা ওই আন্দোলনে মাঠে ছিলেন তা যাচাই-বাছাই কেরে পুনরায় তালিকা প্রকাশের দাবী করেন। “
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারীরা।
প্রসঙ্গত, নড়াইল জেলার জুলাই যোদ্ধাদের তালিকায় আশিক বিল্লাহ্ ও তার স্ত্রী খাদিজা বিল্লাহ নাম অন্তভর্’ভূক্ত হয়েছে, আশিক বিল্লাহ্ ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল আদালতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে একটি মানহানীর মামলা দায়ের করেন। জুলাই যোদ্ধাদের তালিকায় খালেদা জিয়ার মামলার বাদির নাম অন্তর্র্ভূক্ত হওয়ার পর থেকে জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক শুরু হয়।