• 10 Feb, 2026

নড়াইলের পহরডাঙ্গায় নতুন পুলিশ ক্যাম্পের জায়গা পরিদর্শনে এসপি’র

নড়াইলের পহরডাঙ্গায় নতুন পুলিশ ক্যাম্পের  জায়গা পরিদর্শনে এসপি’র

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গায় নতুন পুলিশ ক্যাম্পের জন্য জায়গা পরিদর্শন করলেন এসপি  মেহেদী হাসান। নড়াইলের নড়াগাতী থানা ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে পহরডাঙ্গা ইউনিয়ন খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী জায়গায় অবস্থিত বলে অপরাধীরা যেকোন অপরাধ সংঘটন করে দ্রুত আত্মগোপন করে।

অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বৃহস্পতিবার (২ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এ সময় পুলিশ সুপার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় বলেন,  আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আপনাদের সব ধরনের সহযোগিতা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।"

এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল;  মোঃ জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার, নড়াইল; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); রুনু সাহা, উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া; খন্দকার শামীম উদ্দিন, অফিসার ইনচার্জ, কালিয়া থানা সহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।