বক্তারা বলেন, নড়াইলের শ্রীনগর গ্রামের টুলু মোল্যার ছেলে রবিউল মোল্যা কয়েক বছর আগে ওমানে যান। বিদেশে থেকে এলাকার বিভিন্ন লোকজনকে ওমানে নেয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেয় রবিউলসহ তার বাবা টুলু মোল্যা ও মা রেকসোনা বেগম। এরই ধারাবাহিকতায় শ্রীনগর গ্রামের রাজা শেখ তার জামাতা মোহাম্মাদ আলহাজকে ওমানে পাঠাতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন।
এ পরিস্থিতিতে গত ২২ ফেব্রুয়ারি নড়াইল আদালতে মামলা করেন ভুক্তভোগী মোহাম্মাদ আলহাজ। আদালতে মামলা দায়েরের পর এসআই খান মাহবুবুর রহমান ভুক্তভোগী রাজা শেখকে মামলা তুলে নিতে বলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া মোবাইল ফোনে রাজা শেখকে গালিগালাজ করেন। উল্টো মামলা দিয়ে থানায় এনে চালান করে দেয়ার হুমকি দেন। এছাড়া রাজা শেখদের বাড়িতে প্রায়ই পুলিশ পাঠিয়ে তার (রাজা) স্ত্রীকে গালিগালাজ করার অভিযোগ রয়েছে।
উপায় না পেয়ে রাজা শেখ জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৪ মার্চ পুলিশ সুপার বরাবর আবেদন করেন। এ ঘটনায় এসআই খান মাহবুবুর রহমান আরো ক্ষেপে গিয়ে মোবাইল ফোনে রাজা শেখকে আবারো হুমকি দেন।
এ ব্যাপারে অভিযুক্ত রবিউলের বাবা টুলু মোল্যা ও মা রেকসোনা বেগম বলেন, ওমানে গিয়ে ভিসা জটিলতায় মোহাম্মাদ আলহাজ্ব দেশে এসে টাকা চায়লে আমরা তা পরিশোধ করেছি। সব টাকা পরিশোধ করেছেন কিনা-এ প্রশ্নের জবাবে তারা বলেন, আমাদের কাছে রাজা শেখ বা তার জামাই আর টাকা পাবেন না।
এ বিষয়ে নড়াগাতী থানার এসআই খান মাহবুবুর রহমান বলেন, ভুক্তভোগী অভিযোগ করলে দুইপক্ষকে থানায় ডেকে আলোচনার মাধ্যমে রাজা শেখকে এক লাখ ৭৫ হাজার টাকা আদায় করে দেয়া হয়েছে। তবে রাজা শেখকে গালমন্দসহ হুমকির বিষয়টি অস্বীকার করেন