এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ারপ্লেতে যুক্তরাষ্ট্রের সংগ্রহ ৪৬ রানে ২ উইকেট। বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান।
সিরিজ নিশ্চিতের পর এই ম্যাচে নিজদের একাধিক খেলোয়াড়কে বিশ্রামে রেখেই মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। মূল ওপেনার দুজনের পরিবর্তে আজ শুরুটা করেছেন শায়ান জাহাঙ্গীর ও আন্দ্রিজ গোজ। দুজনে শুরুটা করেছেন দারুণ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদকে দুই চার মেরে শুরু করেন শায়ান। পরের ওভারে সাকিবের বলে ছক্কা হাঁকান গোজ।
পরের ওভারে তানজিম সাকিবকে ৪ বার চার হাকান আন্দ্রিজ গোজ। সাকিব আল হাসানের পরের ওভারে ১ চার এবং ১ ছক্কা এলেও উইকেটের দেখা পায় বাংলাদেশ। ১৫ বলে ২৭ করে ক্যাচ আউট হয়ে ফেরেন গোজ। পাওয়ারপ্লের শেষ ওভারটাই ছিল বাংলাদেশের জন্য স্বান্তনা। মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে কোন রান না দিয়ে তুলে নেন শায়ান জাহাঙ্গীরের উইকেট।